/ বাংলাদেশ

ঝিনাইগাতীতে নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার

...

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নাজমুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত ইলিয়াস স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং গান্ধিগাঁও এলাকার কালু গাজীর ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও এলাকার কালু গাজীর ছেলে ইলিয়াস বুধবার ভোরে বাড়ী থেকে বের হয়ে, আর বাড়ী ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে শুক্রবার গভীর রাতে বাড়ির পাশের নদীতে ইলিয়াসের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে ঝিনাইগাতী থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।আরও পড়ুন: ছিনতাইয়ের পর চালককে হত্যা, নিখোঁজের ৯ দিন পর মিলল অর্ধগলিত মরদেহঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিন বলেন, ‘গান্ধিগাঁও এলাকার ইলিয়াস বুধবার সকাল থেকেই নিখোঁজ ছিল। পরে এবিষয়ে তার পরিবার থানায় সাধারণ ডায়েরি করলে আমরা বিভিন্নভাবে ইলিয়াসের নিখোঁজের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছিলাম। পরে শুক্রবার গভীর রাতে স্থানীয়রা কালঘোষা নদীতে তার মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে নদীর পাড় থেকে ইলিয়াসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠাই। ইলিয়াসের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এবিষয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।’