দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর দয়ারপাড় গ্রামে বিদেশি অতিথির আগমন ঘটেছে। স্থানীয় রিতা বেগমের বাসায় অবস্থান করছেন চীনের নাগরিক লি সুয়েজং। তাকে এক নজর দেখার জন্য কৌতূহলী মানুষের ভিড় লেগে আছে।রিতা বেগম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অ্যাপের মাধ্যমে লি সুয়েজংয়ের সঙ্গে পরিচয় হয় আমার। তিনি আমাকে বোন হিসেবে গ্রহণ করতে চান এবং পরিবারের সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ভিডিও কলে রিতা বেগমের মায়ের সঙ্গে কথা বলার পর লি সুয়েজং আমার মাকে ‘মা’ বলে সম্বোধন করেন। এরপর বাংলাদেশের সংস্কৃতি জানার আগ্রহ প্রকাশ করলে পরিবারে আলোচনা সাপেক্ষে তাকে দেশে আসার অনুমতি দেয়া হয়। গত ৯ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছে বিরামপুরে আসেন এই চীনা নাগরিক। তবে তার আগমনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন রিতা বেগম।তিনি বলেন, গুজব রটানো হচ্ছে প্রেমের টানে তিনি বাংলাদেশে এসেছেন। এটা একেবারেই ভুল। আমার সংসার আছে, সন্তান আছে। যারা এ ধরনের মিথ্যা তথ্য দিচ্ছে তারা আমার সম্মানহানি করার চেষ্টা করছে। আরও পড়ুন: দিনাজপুরে ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও নেই ডুবুরি দল! এলাকাবাসী নাসরিন মালেকসহ কয়েকজন বলেন, লি সুয়েজং আমাদের গ্রামে এসেছেন অতিথি হিসেবে। আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি।তার কথা বলার ভাষা আমরা বুঝতে না পারলেও তার চলাফেরাই আমরা বুঝতে পারি সে অনেক খুশি আমাদের গ্রাম্য পরিবেশ দেখে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। মেয়েটা বিবাহিত, সন্তানও আছে। অনেকেই বলাবলি করছে ছেলেটা প্রেমের টানে এখানে আসছে, আসলে এমনটা না। রিতা বেগমের বাবা শরিফুল ইসলাম বলেন, ফেসবুকের মাধ্যমে চীনা নাগরিক লি সুয়েজং এর সাথে পরিচয় হয় আমার মেয়ের। ভাই বোন হিসাবে তারা কথাবার্তা বলে। গতকালকে আমার মেয়ে জামাইসহ আমরা চারজন ঢাকা এয়ারপোর্ট থেকে লি সুয়েজংকে আমার বাসায় নিয়ে আসি। ছেলে হিসেবে সে কয়দিন থাকতে চায়, এতে কোনো আপত্তি নাই। আমার মেয়ের তো বিয়ে হয়েছে, সন্তানও আছে, আমরা তাকে ছেলে হিসেবে গ্রহণ করেছি। আরও পড়ুন: দিনাজপুরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, গতকাল রাতে জানতে পারি, বিরামপুর উপজেলার হাবিবপুর দয়ারপাড় গ্রামেশরিফুল ইসলাম এর বাড়িতে চীন থেকে থেকে লি সুয়েজং নামের এক নাগরিক আসছে। সংবাদ পাওয়া মাত্রই তার বাড়িতে পুলিশ পাঠানো হয়। পরিবারের সাথে আলোচনা করে জানা যায়, শরিফুল ইসলামের মেয়ে রিতা মনি বৃষ্টি সে ভিডিও কনটেন্ট তৈরি করে,ফেসবুকের মাধ্যমে চীনা নাগরিকের সঙ্গে তার তার পরিচয়। এই পরিচয় সূত্র ধরে চীন থেকে তিনি এলাকায় ঘুরতে এসেছেন। সাম্প্রতিক সময়১০ মিনিট আগেচাকরিইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত১১ মিনিট আগেবাংলাদেশহবিগঞ্জে দুগ্রুপের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত অর্ধশতাধিক১৩ মিনিট আগেখেলারংপুরে ৩৮ কোটি টাকায় নির্মিত ক্রীড়া কমপ্লেক্সের বেহাল দশা৩৪ মিনিট আগেআন্তর্জাতিকবিক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স, গ্রেফতার ৪ শতাধিক৪৬ মিনিট আগেরাজনীতিনুরকে দেখতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম৫৩ মিনিট আগেবাংলাদেশবৃষ্টিতে তলিয়েছে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সড়ক, ভোগান্তি চরমেআরও সময় সংবাদবাংলাদেশ২ দিন আগেদিনাজপুরে ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও নেই ডুবুরি দল!দিনাজপুর জেলার প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও, পুরো জেলায় নেই একটি ডুবুরি দলও। ফলে নদী, পুকুর বা জলাশয়ে কেউ ডুবে গেলে উদ্ধার তৎপরতা পরিচালনায় হিমশিম খেতে হয় স্থানীয় ফায়ার সার্ভিসকে। ডুবুরি না থাকায় প্রতিবারই রংপুর থেকে আনতে হয় ডুবুরি দল, যার দূরত্ব প্রায় ৭৬ কিলোমিটার। এতে সময়ক্ষেপণ হয়, আর সেই বিলম্বই হয়ে উঠছে অনেক সময় জীবন ও মৃত্যুর ব্যবধান।বাংলাদেশ২ দিন আগেবিয়ের দাওয়াত খাওয়ার কথা বলে রাব্বিকে ডেকে নিয়ে হত্যা করেন ৩ বন্ধুদিনাজপুরে অটোচালক ফজলে রাব্বী হত্যার জট খুলেছে পুলিশ। বিয়ের দাওয়াত খাওয়ার নাম করে রাব্বীকে ডেকে যান তিন বন্ধু। এরপর তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে মাথা থেতলে এবং চোখ উপড়ে ফেলে হত্যা করে অটোবাইক নিয়ে পালিয়ে যান তারা।বাংলাদেশ৫ সেপ্টেম্বর ২০২৫নিজের তৈরি বিমান উড়িয়ে তাক লাগালেন অনুকূল রায়অজ পাড়াগাঁয়ের ছেলে অনুকূল রায়ের তৈরি বিমান এখন আকাশে উড়ছে। এই দৃশ্য দেখতে শত শত লোক ভিড় করছেন দিনাজপুরের খানসামার ভেরভেরি ইউনিয়নে।বাংলাদেশ৫ সেপ্টেম্বর ২০২৫ধানক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়ে কৃষকের মৃত্যুদিনাজপুরের ঘোড়াঘাটে ভাতছালা এলাকায় ধানক্ষেতে কীটনাশক ছিটানোর সময় ওয়ারেছ আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।সম্পূর্ণ নিউজ সময়বাংলাদেশ১৪ টা ৯ মিনিট, ১১ সেপ্টেম্বর ২০২৫হাতীবান্ধায় অটোচালক হত্যার প্রধান আসামি গ্রেফতারলালমনিরহাটের হাতীবান্ধায় অটোরিকশাচালক রায়ফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।লালমনিরহাটের হাতীবান্ধায় অটোরিকশাচালক রায়ফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মাহফুজার রহমান মামুনকে (৪২) গ্রেফতার করেছে র্যাব। ছবি: সংগৃহীতনাজমুল ইসলাম নিশাত১ মিনিটে পড়ুনগতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) র্যাব-১৩ (সিপিএসসি, রংপুর) ও র্যাব-৪ (সদর কোম্পানি, মিরপুর ক্যাম্প) এর যৌথ আভিযানিক দল রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. মাহফুজার রহমান মামুনকে (৪২) গ্রেফতার করে। মামুন লালমনিরহাটের কালিগঞ্জ থানার উত্তর দলগ্রামের আইয়ুব আলীর ছেলে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আরও পড়ুন: রংপুরে নারীকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে র্যাব জানায়, রায়ফুল ইসলাম একজন অটোরিকশা চালক ছিলেন। নিখোঁজ হওয়ার দুদিন পর গত ২০ আগস্ট সকালে হাতীবান্ধা থানার ভেলাগুড়ি ইউনিয়নের জামবাড়ি পাড়ার সতী নদীর তীরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার মা বাদী হয়ে হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন তোলে এবং গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে মামলাটি র্যাব-১৩ এর নজরে এলে অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা চালানো হয়। এরই ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর র্যাব-১৩ (সিপিএসসি, রংপুর) ও র্যাব-৪ (সদর কোম্পানি, মিরপুর ক্যাম্প) এর যৌথ আভিযানে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. মাহফুজার রহমান মামুনকে গ্রেফতার করা হয়।সাম্প্রতিক সময়৫৮ মিনিট আগেবাংলাদেশমহেশপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার৫৮ মিনিট আগেখেলাসর্বকালের সেরার পুরস্কার জিতলেন রোনালদো১ ঘণ্টা আগেশিক্ষাজাকসু / ভোট গণনায় দেরির কারণ জানালেন মোশাররফ হোসেন হলের প্রভোস্ট১ ঘণ্টা আগেবাংলাদেশমহেশপুর সীমান্তে ১১ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তরআরও সময় সংবাদবাংলাদেশ৬ ঘণ্টা আগেকাঁঠালিয়া উপজেলা আ. লীগ নেতা গ্রেফতারঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।বাংলাদেশ১ দিন আগেখুলনায় পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ২খুলনায় পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুই যুবককে গ্রেফতার করা হয়।বাংলাদেশ১ দিন আগে১২ ককটেলসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেফতারনারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১২টি তাজা ককটেলসহ নাজমুল হাসান সুমন ওরফে সুজন খান (২৭) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।বাংলাদেশ১ দিন আগেরংপুরে নারীকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতাররংপুরের বদরগঞ্জে নারীকে আগুনে পুড়িয়ে হত্যার মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী (৩৫)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।