/ সারাদেশ

সিরাজদিখান-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর

...

স্টাফ রিপোর্টার:  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা চালতিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। গুরুত্বর আহত ইমন (২০) বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। নিহত ও আহত সবাই সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া গ্রামের বাসিন্দা।স্থানীয় লোকজন জানান, নিহতরা সবাই কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সার্ভিস লেনে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আওলাদ ও হাবিল মারা যান। আহত কাইয়ুম ও ইমনকে উদ্ধার করে প্রথমে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও আহতকে হাসপাতালে পাঠান।