স্টাফ রিপোর্টার: দক্ষিণ কেরানীগঞ্জের পাইনা নয়াগাঁও, পশ্চিমদ্বী এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল আফকার (উলামানগর মাদরাসা)-এর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা ও প্রথম সাময়িক পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদরাসার মিলনায়তনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সুমন হোসাইন। এতে মাদরাসার মুহতামিম মুফতি হেদায়াতুল্লাহ আশরাফীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ, সেক্রেটারি আলহাজ্জ আবুল হোসেন (বাবুল সরকার), ক্যাশিয়ার আলহাজ্ব দুলাল মিয়া, ব্যবসায়ী তাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথি আলহাজ্ব সুমন হোসাইন তাঁর বক্তব্যে বলেন, সীরাত বিষয়ক প্রতিযোগিতা ছাত্রদের নৈতিক শিক্ষা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভাপতির বক্তব্যে মুফতি হেদায়াতুল্লাহ আশরাফী শিক্ষার উন্নয়নে সমাজের সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।