/ Uncategorized

ডাকসুর ২৮ কে কত ভোটে জিতলেন, কোন পদই পেলো না ছাত্রদল

...

সম্পাদকীয় পদের তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন, ছাত্রদল কোনো পদে জয়ের মুখ দেখেনি।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল বড় জয় পেয়েছে।১২টি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতেই জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার শান্তিপূর্ণ ভোটগ্রহণের পর সারারাত পেরিয়ে বুধবার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ফল ঘোষণা শুরু করেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন।শিবির সমর্থিত প্যানেলের বিজয়ীরাভিপি: সাদিক কায়েম; ভোট: ১৪,০৪২জিএস: এসএম ফরহাদ; ভোট: ১০,৭৯৪এজিএস: মহিউদ্দীন খান; ভোট: ১১,৭৭২মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: ফাতিমা তাসনীম জুমা (ইনকিলাব মঞ্চ); ভোট: ১০,৬৩১বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার; ভোট: ৭, ৮৩৩কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে সালমা; ভোট: ৯, ৯২০আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: জসীমউদ্দিন খান (খান জসীম); ভোট: ৯৭০৬ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন; ভোট: ৭,২৫৫ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ; ভোট: ৯,০৬১ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম; ভোট ৯, ৩৪৪স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আব্দুল্লাহ আল মিনহাজ; ভোট: ৭,০৩৮তিনটি সম্পাদক পদে জয়ী স্বতন্ত্র প্রার্থীরাসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ; ভোট: ৭৭৮২সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী; ভোট: ৭,৬০৮গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি; ভোট: ১১,৭৭৮ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা কোনো পদে জয়ের মুখ দেখেননি। তেমনি বাং সংগঠনগুলোর দুটো প্যানেল কিংবা এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল থেকেও কেউ সফল হতে পারেননি।