/ আন্তর্জাতিক

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে চারজনের মৃত্যুদণ্ড

...

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি ও গোপন ও সম্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের আদালত। খবর বার্তা সংস্থা মেহেরের।ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রধান বিচারপতি নাসের আতাবাতি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, দেশজুড়ে সংবেদনশীল বিভিন্ন কেন্দ্রের ছবি তোলা, ভিডিও ধারণ এবং সেগুলো ইসরাইল সরকারের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে পাচার করার জন্য চারজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।