/ অন্যান্য

মুন্সীগঞ্জে জেলা সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ

...

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের রামপাল কলেজে জেলা সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ হয়েছে। শনিবার দিনব্যাপী রামপাল কলেজে এই ওয়ার্কশপে শতাধিক রোভারমেট উপস্থিত ছিলেন।  এতে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস মুন্সীগঞ্জ জেলা রোভার কমিশনার  এম সিরাজুল হক।সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার।এতে রামপাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ স্কাউটস মুন্সীগঞ্জ জেলা রোভার সহ-সভাপতি জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস মুন্সীগঞ্জ জেলা রোভার সহ-সভাপতি  প্রফেসর হুমায়ুন কবির শেখ, বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় উপ কমিশনার মো: জুনায়েদ,  বাংলাদেশ স্কাউটস মুন্সীগঞ্জ জেলা রোভারের সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান,কোষাধ্যক্ষ রশিদুর রহমান রুপক,কলেজ প্রতিনিধি মোক্তার হোসেন ঢালী, ইলিয়াস হোসেন, তানিয়া ইসলাম নুপুর সহ অন্যরা।