/ স্বাস্থ্য

সকালে পানিতে ভেজানো কাঠ বাদাম খেলে কী হয়?

...

রূপ, লাবণ্য বাড়াতে সকালে কাঠ বাদাম খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। তারা বলছেন, নিয়মিত সকালের খাবারে কাঠ বাদাম খেলে শরীরে একাধিক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়।কাঠবাদামের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিংক ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, খনিজ উপাদান ইত্যাদি। এসব পুষ্টিগুণ সহজে শরীরে পেতে পানিতে ভেজানো কাঠ বাদাম সকালের নাশতার পর খেতে পারেন। এ অভ্যাসে শরীরে মিলবে অসংখ্য উপকারিতা। যেমন- ১. কাঠবাদামে থাকে মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় দুটি পুষ্টিগুণ রিবোফ্লেভিন ও এল ক্যারনিটিন। উপাদান দুটি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। মনে রাখার ক্ষমতা হারানো কিংবা মস্তিষ্কের রোগ আলঝেইমার হওয়ার শঙ্কাও দূর করে কাঠ বাদাম। ২. কাঠবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি উপকারী উপাদান থাকে। যা হার্টের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন-ই হৃদরোগের ঝুঁকি কমায় এবং ম্যাগনেসিয়াম হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে।