ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU) ক্যাম্পাসে অনুষ্ঠিত ICT Olympiad এ ফার্স্ট রানার আপ হলেন টংগিবাড়ীর সৌরভ।নিজস্ব প্রতিবেদকইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU) ক্যাম্পাসের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রতীক্ষিত UIU CSE FEST 2025। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ICT Olympiad প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।এই প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার কাইচমালধা গ্রামের হাসিবুল ইসলাম সৌরভ অংশগ্রহণ করে ফার্স্ট রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছেন।ICT Olympiad-এ অংশগ্রহণকারী প্রতিযোগীদের তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন জটিল সমস্যার সমাধান করতে হয়েছে। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী হাসিবুল ইসলাম সৌরভ বলেন তার মতো কলেজের ছাত্র-ছাত্রীরাও উচ্চ মানের প্রতিযোগিতায় সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম।