/ স্বাস্থ্য

সকালে টোফু নাকি পনির, কোনটি খেলে বেশি লাভ?

...

দেখতে একরকম মনে হলেও টোফু এবং পনির কিন্তু এক নয়। দুটি খাবারই দুধ থেকে তৈরি। তবে একটি উদ্ভিজ উৎস থেকে অন্যটি প্রাণিজ উৎস থেকে। সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতে কোনটি খাওয়া বেশি ভালো আসুন জেনে নিই আজকের আয়োজনেদেখতে একরকম মনে হলেও টোফু এবং পনির কিন্তু এক নয়। দুটি খাবারই দুধ থেকে তৈরি। তবে একটি উদ্ভিজ উৎস থেকে অন্যটি প্রাণিজ উৎস থেকে। সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতে কোনটি খাওয়া বেশি ভালো আসুন জেনে নিই আজকের আয়োজনেকলকাতার বিশিষ্ট পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরী এমন প্রশ্নের উত্তরে বলেন, পনির এবং টোফু দুইই অত্যন্ত উপকারী। দুই খাবারেরই অনন্য কিছু গুণ রয়েছে। তাই নীরোগ জীবন কাটাতে দুই খাবারই ঘুরিয়ে ফিরিয়ে ডায়েট লিস্টে রাখলে উপকার মিলবে হাতেনাতে। কোয়েল পাল চৌধুরী আরও বলেন, সকালে দ্রুত শরীরের পুষ্টিগুণ পূরণে নিয়মিত টোফু বা পনির খাওয়া ভালো। তবে এ দুই খাবারের পুরো পুষ্টি উপকারিতা পেতে হলে অল্প তেল-মশলায় খাবার রান্না করতে হবে। তবে ব্যক্তি ও প্রয়োজন ভেদে টোফু ও পনিরের মধ্যে পার্থক্য টানা যেতে পারে বলে মনে করেন এ পুষ্টিবিদ। যেমন- ১। ওজন কমাতে চাইলে টোফুকে বেছে নিতে হবে। কারণ পনিরের তুলনায় টোফুর ক্যালোরি ভ্যালু কম। ২। পেশি শক্তি বাড়াতে চাইলে পনির বেছে নিতে হবে।৩। যারা তরল দুধ খেলে হজম করতে পারেন না সহজে তারা টোফুকে বেছে নেবেন। কারণ প্রাণির দুধে ল্যাকটোজ উপাদান থাকে। যা অনেকের পেটে হজমের সমস্যা তৈরি করে। এ সমস্যা এড়াতে টোফুই নিয়মিত প্রাধান্য দিন। কারণ টোফুতে ল্যাকটোজ উপাদান নেই। আরও পড়ুন: তাল খেলে কী হয় শরীরে? ৪। হৃদযন্ত্র ভালো রাখতে পনিরের পরিবর্তে টোফুই নিরাপদ। কারণ পনিরে প্রোটিন বেশি, উচ্চ মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট ও ক্যালোরিও বেশি টোফুর তুলনায়। তাই কোলেস্টেরলমুক্ত থাকতে, হৃদরোগের ঝুঁকি কমাতে টোফু বেশি নিরাপদ।৫। পনিরে ক্যালসিয়াম ও ভিটামিন বি১২ বেশি, যা হাড় ও স্নায়ুর পক্ষে উপকারী। অন্য দিকে, টফুতে থাকে আয়রন ও ম্যাগনেশিয়াম, যেগুলি রক্ত তৈরি ও পেশির কাজে লাগে। তাই স্বাস্থ্যগত চাহিদার উপরে নির্ভর করে ডায়েটলিস্টে যোগ করতে হবে দুই খাবারকে।