বাংলা সংগীতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম রোমানা মোর্শেদ কনক চাঁপা। অসংখ্য গান গেয়ে মানুষের মন জয় করেছেন। গতকাল ১১ সেপ্টেম্বর ছিল প্রথিতযশা এই কণ্ঠশিল্পীর জন্মদিন। ৫৬ বছর বয়সে পা রেখে জন্মদিনে নিজের অনুভূতি প্রকাশ করেছেন কিংবদন্তি এ কণ্ঠশিল্পী।১৯৬৯ সালে ১১ সেপ্টেম্বর ঢাকায় জন্ম গ্রহণ করেন কনকচাঁপা। পাঁচ ভাইবোনের মধ্যে কনকচাঁপা তৃতীয়। ছোটবেলা থেকেই গান ছিল তার প্রাণ। তাই বিখ্যাত কণ্ঠশিল্পী বশীর আহমেদের কাছে সংগীতের তালিম নেন। নব্বই দশকের সিনেমা মানেই ছিল এ সংগীতশিল্পীর হৃদয় দোলানো গান।