এশিয়া কাপের ‘বি’ গ্রুপটা রীতিমতো মৃত্যুকোপ। চার দলের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা প্রায় কাছাকাছি শক্তির। এখান থেকে ২ দল যাবে সুপার ফোরে। অর্থাৎ পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে নেট রানরেট গুরুত্বপূর্ণ প্রভাবক হয়ে উঠতে পারে। যে দৌড়ে আফগানিস্তান অনেকটা এগিয়ে গিয়েছে।উদ্বোধনী ম্যাচে হংকংকে হারানো আফগানিস্তানের রানরেট ৪.৭০০। এই হংকংয়ের বিপক্ষে জেতার পর বাংলাদেশের রানরেট ১.০০১। যদিও তা আরও বাড়ানোর সুযোগ ছিল টাইগাদের সামনে, ১৪৪ রানের লক্ষ্য পেয়ে তারা জয়ের বন্দরে নোঙর করে ১৭.৪ ওভারে।ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর মনে করছেন, বাংলাদেশের আরেকটু দ্রুত জেতা উচিত ছিল। ইএসপিএন ক্রিকইনফোর ‘টাইমড আউট’ অনুষ্ঠানে সঞ্চালকের এক প্রশ্নে তিনি বলেন, ‘আমার মনে হয় তাদের ১৫ বা ১৬ ওভারের মধ্যে ম্যাচটি শেষ করার সুযোগ ছিল। সেই চেষ্টাটা করতে পারত। (তাওহীদ) হৃদয় ও লিটনের (দাস) মধ্যে লম্বা একটা জুটি হয়েছিল। তাওহীদ প্রায় ১ বলে ১ রান করে তুলে ৩৫ করেছে। তারা ২ ওভার আগে শেষ করতে পারত। সেই সুযোগটি নিতে পারেনি। নিতে পারলে কাজটা হয়ে থাকত, তাহলে পরের ম্যাচে জিতলেই হত।’